1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

৯/১১ ক্ষতিপূরণ মামলায় এবার যোগ হচ্ছে আমিরাতের নাম!

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মামলায় এবার সংযুক্ত আরব আমিরাত বা ইউএই’র নামও যুক্ত হতে যাচ্ছে।

৯/১১ নামে পরিচিত এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৮০০ ব্যক্তি গত মার্চে সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছিলেন।

সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর মধ্যে ১৫ জনই ছিল সৌদি এবং দু’জন আমিরাতের নাগরিক বলে দাবি করা হচ্ছে।

কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ, ইউএই, বাহরাইন এবং মিশরের চলমান কূটনৈতিক টানাপড়েনের মুখে আমিরাতের বিরুদ্ধে মামলার কথা উঠে এসেছে। এ খবর দিয়েছে মিডল ইস্ট আই।

এতে আরো বলা হয়েছে, এ জাতীয় মামলা করার সময়সীমা ২০১৯ সালের জানুয়ারি মাসের মধ্যেই শেষ হবে। তার আগেই ইউএই’র বিরুদ্ধে মামলা করা হতে পারে।

৯/১১ ঘটনায় স্বামী হারিয়েছেন মামলার অন্যতম বাদি ক্রিস্টেন ব্রিইটওয়েজার। তিনি বলেন, এবারে ইউএই’র দিকে নজর দেয়ার সময় এসেছে। আমাদের আইনজীবীদের এ দিকে মনোযোগ দিতে হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ৯/১১ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের হাতও পরিষ্কার নয়। ছিনতাইকারীদের সঙ্গে তাদের যোগসাজশের বিষয়টি আরো খতিয়ে দেখা উচিত বলে জানান তিনি।

৯/১১ কমিশনের প্রতিবেদনে ইউএই’র নাম ৭০ বারের বেশি উল্লেখ করা হয়েছে। সন্ত্রাসীদের অর্থ যোগানো সংক্রান্ত বিষয়েও একবার দেশটির নাম উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৯/১১ হামলায় জড়িত বেশির ভাগ সন্ত্রাসী দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে গেছে। সন্ত্রাসী হামলায় যে অর্থ ব্যয় করেছে তা ইউএই থেকে গেছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!