1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

৫৭ ধারা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

 

৫৭ ধারা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এই সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা এই ঘোষণা দেন।

সভায় সংগঠনটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা বলেন, নির্যাতনমূলক ৫৭ ধারা বাতিলের দাবিতে সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে ৫৭ ধারা বাতিল করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেন, সাংবাদিকরা যেখানে নির্যাতিত হবে, নিগৃহীত হবে সেটা যেই মহল থেকেই হোক না কেন প্রতিবাদ হবে। ৫৭ ধারা বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, সাংবাদিকরা বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তারা কোনো কথা বলতে পারছে না, তথ্য সংগ্রহ করতে পারছে না। ৫৭ ধারাটিই করা হয়েছিল যেন মানুষের মুখ বন্ধ করা যায়, সাংবাদিকরা যেন কথা বলতে না পারে।

তিনি আরো বলেন, আইনমন্ত্রী ৫৭ ধারা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেজন্য তাকে ধিক্কার জানাই। কারণ খুব লজ্জা হয় বাংলাদেশের একজন পথিকৃৎ সাংবাদিক আতাউস সামাদের ভাগ্নে, বাংলাদেশের বরেণ্য আইনজীবী সিরাজুল হকের ছেলে, সাংবাদিকদের পক্ষে অবস্থান না নিয়ে যারা সাংবাদিকদের পীড়ন করেন তাদের পক্ষে অবস্থান নিয়েছেন।

সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, অপর অংশের যুগ্ম সম্পাদক অমিয় ঘটক পুলক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, অপর অংশের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মর্তুজা হায়দার লিটন বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!