1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

৫৭ ধারা বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি সাংবাদিকদের

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

 

সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে উল্লেখ করে অবিলম্বে ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক আশিক মোহাম্মদের মুক্তি দাবি ও আজমল হক হেলালের বিরুদ্ধে করা ৫৭ ধারার মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশ থেকে বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাংবাদিকরা আপনার উন্নয়নের অংশীদার। সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করা হচ্ছে। ৫৭ ধারা বাতিল করা হোক, এ জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক নেতা ওমর ফারুক। এতে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।

সমাবেশ থেকে ডেইলি অবজারভার পত্রিকার ফটোসাংবাদিক আশিককে মঙ্গলবারের মধ্যে মুক্তি না দিলে পল্টন থানা ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়। একইসঙ্গে সাংবাদিক আজমল হক হেলালের বিরুদ্ধে করা ৫৭ ধারার মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

মঙ্গলবারের মধ্যে এসব মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি জানান সাংবাদিক নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল ভূইয়া, কুদ্দুস আফ্রাদ, আতিকুর রহমান, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সস্পাদক সোহেল হায়দার চৌধুরী, পুলক ঘটক প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!