1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

হামলার পর জেরুজালেমের স্পর্শকাতর পবিত্র স্থান খুলে দেয়া হচ্ছে

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

ইসরাইলি কর্তৃপক্ষ রোববার জেরুজালেমের অতি স্পর্শকাতর পবিত্র স্থান খুলে দিচ্ছে। সেখানে এক হামলায় দুজন পুলিশ নিহত হওযার পর স্থানটি বন্ধ করে দেয়া হয়। এখন সেখানে মেটাল ডিটেক্টর ক্যামেরাসহ নতুন নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
খবর এএফপির।
শুক্রবার জেরুজালেমের ওল্ড সিটিতে তিন আরব ইসরাইল ইসলাইলী পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পাশের হারাম আল শরীফের দিকে পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে গুলি করে তাদের হত্যা করে।
মুসলিমদের কাছে অন্যতম পবিত্র স্থান হারাম আলশরীফ ইহুদীদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত।
ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, তারা পবিত্র স্থান থেকে এসে হামলা চালায়। ওই স্থানে আলআকসা মসজিদ ডোম অব দ্য রক রয়েছে।
ইসরাইল মুসলিমদের আলআকসা মসজিদে জুম্মার নামাজ পড়তে না দেয়ার সিদ্ধান্ত নেয়। তারা মসজিদটিকে বন্ধ করে দেয়। এতে মুসলিম জর্দানবাসীরা ক্ষুব্ধ হয়।
শনিবারও এটি বন্ধ থাকে। এর পাশাপাশি জেরুজালেমের ওল্ড সিটির কয়েকটি স্থানও বন্ধ রাখা হয়।
এদিকে ইসরাইলী কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা তল্লাশী চালানোর জন্য স্থানটি বন্ধের প্রয়োজন ছিল।
রোববার দুপুর নাগাদ স্থানটি খুলে দেয়া হতে পারে।
ইসরাইল পুলিশের নারী মুখপাত্র লুবা সামরি বলেন, পবিত্র স্থানটির প্রবেশ পথে মেটাল ডিক্টেটর বসানো হয়েছে। এছাড়াও ওই এলাকায় বেশ কয়েকটি ক্যামেরা বসানো হয়েছে।
শনিবার রাতে প্যারিসের উদ্দেশ্যে ইসরাইল ত্যাগের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘আজ সন্ধ্যায় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আমি বৈঠক করেছি। আমি টেম্পল মাউন্টের প্রবেশ পথগুলোতে মেটাল ডিটেক্টর বসানোর নির্দেশ দিয়েছি।
তিনি আরো বলেন, ‘আমরা টেম্পল মাউন্টের বাইরের পোলগুলোতে নিরাপত্তা ক্যামেরা বসাবো।
আম্মান এক বিবৃতিতে জানায়, শনিবার রাতে জর্দানের বাদশাহ্ দ্বিতীয় আব্দুল্লাহ্র সঙ্গে নেতানিয়াহু টেলিফোনে আলাপ হয়।
সময় আব্দুল্লাহ হামলার নিন্দা জানান এবং আলআকসা চত্ত্বর পুনরায় খুলে দেয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানানসূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!