1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে নববধূ আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

 

লালমনিরহাটের আদিতমারীতে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে আরফিনা আক্তার (১৮) নামে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে স্বামীর বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। আরফিনা আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের খামারটারী-মদনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সুজন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজন মিয়ার সঙ্গে গত ৯ জুলাই পারিবারিকভাবে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাছিমবাজার গ্রামের ভ্যানচালক আশরাফুল ইসলামের মেয়ে আরফিনা আক্তারের বিয়ে হয়।

ওই রাতেই নববধূকে নিয়ে সুজন বাড়িতে আসেন। গত মঙ্গলবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে ক্ষোভে নববধূ আরফিনা দা দিয়ে সুজনের লিঙ্গে কোপ দেন।

পরে বাড়ির লোকজন রক্তাক্ত অবস্থায় সুজনকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় শুক্রবার বিকেলে সুজনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে আদিতমারী থানায় মামলা দায়েরের পর পুলিশ রাতে আরফিনাকে গ্রেপ্তার করে।

আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, গ্রেপ্তার আরফিনাকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!