1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

স্কুল-কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের পার্কে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৮০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের শিক্ষার পরিবেশ বজায় রাখতে ও আগামী প্রজম্মকে শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।

বুধবার দুপুরে সরেজমিনে নগরীর ব্রহ্মপুত্র নদ ছোঁয়া জয়নুল উদ্যানে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানো শিক্ষার্থীদের পার্কে না আসার আহ্বান জানিয়েছেন নগরীর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। এর পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে, সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে এ পার্কে স্কুল-কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে বুধবার উদ্যানে আসা স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ওসি কামরুল ইসলাম। এসময় তিনি ঘুরতে আসা শিক্ষার্থীদের স্কুল-কলেজ চলাকালীন সময় পার্কে না আসতে আহ্বান জানান।

ওসি কামরুল ইসলাম বলেন, স্কুল-কলেজ পালিয়ে জয়নুল উদ্যানে আসে তরুণ-তরুণীরা। এ প্রবণতা রোধে প্রতিদিন পার্কে পুলিশি টহল ও কড়া নজরদারি থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিত্যদিন স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ওই উদ্যানের ফুলের বাগান, বসার পাকা বেঞ্চসহ এখানে-সেখানে তরুণ-তরুণীরা নিজেদের সীমাবদ্ধ না রেখে অবাধে অসামাজিকতা ও অশ্লীলতার পথ বেছে নেওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো সাধারণ দর্শনার্থীদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!