1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

সৃজন ছন্দে জাগাও তোমার প্রাণ গাইবান্ধায় দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতা শুরু

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে ‘সৃজন ছন্দে জাগাও তোমার প্রাণ’ শিরোনামে নৃত্যরেখা পারফর্মিং আর্টস একাডেমীর উদ্যোগে ও গাইবান্ধা সুরবানী সংসদের সহযোগিতায় সোমবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দেশব্যাপী এক নৃত্য প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতা পরিকল্পনা ও পরিচালনা করেন একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য শিল্পী ও নৃত্য প্রশিক্ষক রবিউল ইসলাম স্বপন।

সুরবানী সংসদের সভাপতি আবু জাফর সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন মোমবাতি প্রজ্জলন করে এই নৃত্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান আশিক।

সুরবানী সংসদ ও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৩ থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই নৃত্য প্রতিযোগিতায় গাইবান্ধা জেলাসহ পার্শ্ববর্তী বগুড়া, রংপুর, জয়পুরহাট, নঁওগা, লালমনিরহাট, কুড়িগ্রাম, হিলি, শেরপুরসহ অন্যান্য জেলার নৃত্য প্রতিযোগিরা অংশ গ্রহণ করবে। ১৪ জুলাই শুক্রবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।

বিজয়ী নৃত্য শিল্পীদের মধ্যে প্রথম পুরস্কার ১০ হাজার টাকা, রৌপ্যতাজ, মেডেল ক্রেস্ট, সনদপত্র, উত্তরীয় প্রদান করা হবে। এছাড়া প্রতিটি গ্র“পের প্রথম রানার্সআপ ৫ হাজার টাকা ও মেডেল ক্রেস্ট, সনদপত্র, উত্তরীয় এবং দ্বিতীয় রানার্সআপকে ৩ হাজার টাকা ও মেডেল ক্রেস্ট, সনদপত্র, উত্তরীয় ও প্রতিযোগিতায় সেরা সাতজনকে সনদপত্র প্রদান করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!