1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

সুন্দরগঞ্জে বর্ষালি ধানের বাম্পার ফলন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৭৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বর্ষালি ধানের বাম্পার ফলন হয়েছে। এক জমিতে ত্রিফলা হিসেবে বর্ষালি ধানের চাষাবাদে ঝুঁকে পড়েছে কৃষকরা। বোনাস ফসল হিসেবে বর্ষালি ধান ব্যপক সাড়া জাগিয়েছে কৃষকদের মাঝে। অল্প খরচে এবং বিনা পরিশ্রমে বর্ষালি ধান কেটে ঘরে তুলতে পাড়ায় খুশি কৃষকরা।
আধুনিক পদ্ধতিকে কাজে লাগিয়ে উচ্চ ফলনশীল জাতের ব্রি-২৮, ৪৮,৫২ এবং পারিজা ধান বর্ষালি ফসল হিসেবে চাষাবাদ করে থাকেন কৃষকরা। ইরি বোর ধান কাটার পরপরেই ওই জমিতে বর্ষালি ধান চাষাবাদ করা হয়। ৬০ হতে ৫২ দিনের মধ্যেই বর্ষালি ধান কেটে ঘরে তোলা সম্ভব। সে কারণেই কৃষকরা দিন দিন বর্ষালি ধান চাষাবাদে কৃষকরা আগ্রহী হয়ে উঠেছে। বর্ষালি কাটার পর ফের ওই জমিতে আমন ধান চাষ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় চলতি মৌসুমে ৫০০ হেক্টর জমিতে বর্ষালি ধানের চাষাবাদ হয়েছে। ইতি মধ্যে অনেকেই ধান কেটে ঘরে তুলেছে। শান্তিরাম ইউনিয়নের কৃষক ফয়জার রহমান জানান, আমি দুই বিঘা জমিতে ভুট্টা তোলার পর বর্ষালি ধান ব্রি-২৮ চাষাবাদ করেছি। ইতি মধ্যে এক বিঘা জমির ধান কেটে ঘরে তুলেছি। এক বিঘা জমিতে ফলন হয়েছে ১৬ মন। যার বর্তমান বাজার দর ১২ হাজার টাকা। অথচ আমার এক বিঘা জমিতে খরচ হয়েছে মাত্র ৫ হাজার টাকা। এতে করে দেখা গেছে যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে বর্ষালি ধান চাষাবাদে অর্ধেক মুনাফা আসে।
উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ আবু সাঈদ মোঃ ফজলে এলাহী জানান, দিন দিন কৃষকরা বর্ষালি ধান চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে। কারণ অল্প খরচ এবং বিনা পরিশ্রমে ভাল ফলন পাওয়া যায়। গত বছরের তুলনায় চলতি মৌসুমে প্রায় দেড়শত হেক্টর বেশি জমিতে বর্ষালি ধানের চাষাবাদ হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!