1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সুন্দরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার : চাচী আটক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর সুমাইয়া আকতার (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের তারা মিয়া মেয়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সুমাইয়ার চাচী রেহেনা বেগমকে (৩৬) আটক করেছে।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে সুমাইয়া বাড়ি  থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। শুক্রবার সকালে গ্রামের একটি পুকুরে সুমাইয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করেন।

অফিসার ইনচার্জ আরো জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুমাইয়ার চাচী রেহেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় থানা একটি মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!