1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সিলগালা কনটেইনারে শ্রমিক গেল কী করে?

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

 

বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী একটি কনটেইনারের ভেতর থেকে এক শ্রমিককে সোমবার উদ্ধার করেছেন বন্দরের নিরাপত্তা কর্মীরা।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আব্দুল গাফফার জানান, বাবুল ত্রিপুরা নামের ওই শ্রমিককে সকাল সাড়ে আটটার দিকে কনটেইনারের ভেতর থেকে উদ্ধার করা হয়।

তিনি জানান প্রায় ৪০ ফুট দীর্ঘ ওই কনটেইনারটি সিঙ্গাপুরগামী একটি জাহাজে উঠানোর কথা ছিল।

বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বাবুল ত্রিপুরা কেপিএস ডিপোতে কাজ করেন। মাত্র সাতদিন আগেই তিনি সেখানে কাজ শুরু করেছেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এলাকায়।

কিভাবে সিলগালা করা কনটেইনারে ওই শ্রমিক রয়ে গেল?

আব্দুল গাফফার বলেন, ওই শ্রমিক কনটেইনারে মালামাল ভরে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিল।

‘কথাবার্তা বলে যা জানতে পেরেছি, ওই শ্রমিক কাজ শেষ করে ভোররাতের দিকে ঘুমিয়ে পড়েছিল। সে ঘুমিয়ে পড়ার পরেই বোধহয় কনটেইনারটি সিলগালা করে ডিপো থেকে বন্দরে পাঠিয়ে দেয়া হয়।’

‘রপ্তানি পণ্যবাহী ওই কনটেইনারটি বন্দরের চার নাম্বার গেইটে আসার পর নিরাপত্তাকর্মীরা যখন কাগজপত্র দেখছিল ভেতর থেকে কিছু একটা আওয়াজ তারা পাচ্ছিল। তাদের সন্দেহ হয়। এরপরে নিরাপত্তা কর্মীরা কনটেইনার খুলে ওই শ্রমিককে উদ্ধার করে’ -বলেন গাফফার।

শ্রমিক বাবুলকে অনেকটা পানিশূন্য অবস্থাতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কর্মকর্তারা। তবে কিছু সময় চিকিৎসা নেবার পর বাবুল এখন কিছুটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গাফফার বলছিলেন ‘কনটেইনারে যদি সে আরো বেশি সময় থাকতো তাহলে বড় কিছু একটা তার হয়ে যেত।’

কীভাবে রপ্তানিপণ্যবাহী একটি কনটেইনারে শ্রমিকটি থেকে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা নিরাপত্তা বিষয় পরিচালক আব্দুল গাফফার।

তিনি মনে করেন এই বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের নজর রাখা প্রয়োজন ছিল এবং ঘটনা অনুসন্ধানে তাদেরও আলাদাভাবে তদন্ত করা উচিত।

সূত্র: বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!