1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সিরিয়ায় ছয় বছরের সহিংসতায় নিহত সাড়ে ৩ লাখ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

 

সিরিয়ায় গত ছয় বছরের সহিংসতায় ৩ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

নিহত ব্যক্তিদের প্রায় এক-তৃতীয়াংশই বেসামরিক মানুষ। রবিবার এ তথ্য জানায় সংস্থাটি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ২০১১ সালের মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত সিরিয়ায় ৩ লাখ ৩১ হাজার ৭৬৫ জন মানুষের মৃত্যু হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে তা সহিংসতায় রূপ নেয়। একপর্যায়ে সরকারি বাহিনীর সঙ্গে সরকারবিরোধীদের লড়াই শুরু হয়। সেই লড়াই এখনো চলছে।

ঐ পর্যবেক্ষক সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক মানুষের সংখ্যা ৯৯ হাজার ৬১৭। ২০১১ সালের ১৫ মার্চ থেকে ২০১৭ সালের ১৫ জুলাই পর্যন্ত নিহত হওয়ার এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ হাজার ২৪৩ জন শিশু ও ১১ হাজার ৪২৭ জন নারী রয়েছেন।

সূত্র: এএফপি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!