1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

সিরাজগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। আহতদের মধ্যে ৭ জনকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোর ৪টার দিকে কাজীপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের সোনামুখী ইউনিয়নের রোহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার মিনাল চন্দ্র রায়ের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

কাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিয়াকত আলী জানান, শনিবার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থেকে সুমন এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১৪-৮৮১১) সিরাজগঞ্জ-কাজীপুর সড়ক হয়ে ঢাকা যাচ্ছিল।

বাসটি কাজীপুর-সিরাজগঞ্জ সড়কের সোনামুখী এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটির সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ ২ জন নিহত ও আরো ১০ যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাজীপুর উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।

কাজীপুর থানার ডিউটি অফিসার এএসআই মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বাসের সুপারভাইজার। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!