1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সিনেমা হল কারো বাপের না- ডিপজল - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

সিনেমা হল কারো বাপের না- ডিপজল

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

 

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে ইঙ্গিত করে প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আরো বলেছেন, সিনেমা হল কারো বাপের না। একশো সিনেমা হলে প্রজেকটর বসাইছে বলে সিনেমা হল উনার?

উনার ইচ্ছা হইলে সিনেমা চলবে, না হইলে চলবে না, এটা বললে হবে না। প্রজেক্টর বসাইছে, যার ছবি যাবে তার ছবিই চালাতে হবে। এটা কারো বাপের জমিদারি না যে, আপনি না করে দিলেন অমুকের ছবি চলবে আর তমুকের ছবি চলবে না। আমিও দেখবো আপনার সিনেমা হলে ছবি চলে কিভাবে?

বৃহস্পতিবার টেলিভিশন ও চলচ্চিত্রের বর্তমান সংকট কাটিয়ে উঠতে এফডিসিতে আয়োজিত এক মতবিণিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় ডিপজল আরো বলেন, সরকার বলছিলো যে ৫০টি সিনেমা প্রজেক্টর দিবে। আমি বলছি, আমি নিজেই একশো হলে প্রজেক্টর দিবো ইনশাল্লাহ্। আর আপনাদের যেকোনো সহায়তায় আমি পাশে আছি।

মনোয়ার হোসেন ডিপজল বলেন, টেলিভিশন ও চলচ্চিত্রের সবাইকে নিয়ে একটা ফেডারেশন করলে আমরা বাঁচতে পারবো। ফিল্মটা থাকবে। ইন্ডাস্ট্রিটা ধ্বংস হবে না। এই ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য ধুম পরিকল্পনা চলছে। এখানেও ইন্ডিয়ান দালাল ঢুকে গেছে।

মতবিনিময় সভায় উপস্থিত হন টেলিভিশন ও চলচ্চিত্র নির্মাতাসহ অভিনয় শিল্পী সংঘের নেতারাও। এসময় সকলে টেলিভিশন ও চলচ্চিত্রের মানুষদের নিয়ে একটি ফেডারেশন গঠনের আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!