1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

সিদ্ধান্ত গ্রহণের সর্বক্ষেত্রে ইসি সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করছে

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি স্বাধীন স্বতন্ত্র প্রতিষ্ঠান। সিদ্ধান্ত গ্রহণের সর্বক্ষেত্রে ইসি সম্পূর্ণ স্বাধীনভাবেই কাজ করছে।

বুধবার তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন।

বৈঠকের পরে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ফরাসি রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড প্রকল্পের প্রশংসা করে বলেন, এই প্রকল্পটি ফরাসি প্রতিষ্ঠান ওবের্থার টেকনোলজিস (ওটি)-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য সোফি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ফরাসি সরকার রাজনৈতিকভাবেই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার জন্য সব রকমের সহযোগিতা অব্যাহত রেখেছে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ফরাসি কোম্পানি যথাযথ মান অক্ষুণ্ন রেখে যেন যথাসময়ে এই প্রকল্পের কাজ শেষ করতে পারে। ফরাসি রাষ্ট্রদূত এ সময় ফরাসি প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেসের সহযোগিতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলাতেও সন্তোষ প্রকাশ করেন। বৈঠকের শুরুতে ফরাসি রাষ্ট্রদূত ফরাসি প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপের একটি চিঠিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হাস্তান্তর করেন।

চিঠিতে ফিলিপ বলেন, ২০১৭ সালে আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বর্ষ উদযাপন করছি। আশা করি, আমাদের পারস্পরিক সহযোগিতা জোরদার অব্যাহত রেখে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন জোরদারকরণেও আমাদের সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করতে সক্ষম হব।

প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ফরাসিদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ফরাসি সরকারের বর্তমান তরুণ নেতৃত্বকেও স্বাগত জানান। এ বছরের অক্টোবরের শেষ নাগাদ ইউনেস্কোর অনুষ্ঠেয় একটি অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে সাক্ষাতের জন্য অধির অপেক্ষায় আছেন বলেও প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালযের সিনিয়র সচিব সুরাইয়া বেগম এবং প্রতিরক্ষা সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!