
সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে ৫১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে- সাতক্ষীরা সদর থানার ২১ জন, কলারোয়া থানার ৫ জন, তালা থানার ৫ জন, কালিগঞ্জ থানার ৪ জন, শ্যামনগর থানার ৫ জন, আশাশুনি থানার ৪ জন, দেবহাটা থানার ৩ জন ও পাটকেলঘাটা থানার ৪ জন রয়েছে।
এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে বলেও জানান তিনি।সূত্র- আরটিএনএন