1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সাঘাটায় গোপন বৈঠককালে গ্রেফতার জামায়াতের ১৭ নেতা জেলহাজতে

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় গোপন বৈঠক করার সময় গ্রেফতার হওয়া জেলা জামায়াতের নায়েবে আমীর ওয়ারেছ আলম দুদু ও সাঘাটা থানা জামায়াতের সেক্রেটারী এনামুল  হকসহ জামায়াতের ১৭ রোকনকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার গাইবান্ধা আদালতে হাজির করা হলে বিকেলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সঞ্চিতা বিশ্বাস তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, তাদের ব্যাপারে সন্ত্রাস বিরোধী আইনে সাঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে। আদালত নির্ধারিত দিনে ওই আবেদনের শুনানী অনুষ্ঠিত হবে। পুলিশ জানায়, গত শুক্রবার  সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।

তারা নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর জন্য সেখানে বৈঠক করছিলেন বলে পুলিশের ধারণা। আটককৃতদের মধ্যে অন্যরা হচ্ছেন, আব্দুল গফুর (৪৬),জাহিদুল ইসলাম(৫০), আব্দুল ওয়াহেদ(৪২), আব্দুল হামিদ প্রধান(৪৭), নূরে আলম সিদ্দিক(৩২), আবু ইমরাণ মো. ফজলে রাব্বী(৪২), জহুরুল ইসলাম(৬৭),কাজি আজাদুল ইসলাম(৫৫), মো নজরুল ইসলাম (৭০), আব্দুল মালেক(৫৩), জিল্লুর রহমান(৪৮), শামসুল ইসলাম দুদু(৬৬), আমজাদ হোসেন(৫৮), মো. নূরুল ইসলাম(৪৪)ও সিদ্দিক হোসেন (৫৫)।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া জামায়াত নেতাদের জিজ্ঞাসাবাদ করা গেলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!