1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সরকার বিরোধীদের নিয়ে আন্দোলনের নতুন মঞ্চ তৈরি করছে বিএনপি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপে সমঝোতার পথ খোলা রেখেই নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায়ে সরকার বিরোধী সব দলগুলোকে সাথে নিয়ে ফের রাজপথের আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশের প্রধান রাজনৈতিক বিরোধীদল বিএনপি।

ক্ষমতাসিন আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় নির্বাচন করতে চাচ্ছে, তাতে নিজেদের জয় নিশ্চিত করা ছাড়া অন্য কিছু মাথায় নেই বলেই বিএনপির ধারণা। যা বিএনপির কাছে এক প্রকার স্পষ্ট।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে আলাপকালে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। বিএনপির হাইকমান্ড ভাবছেন তাদের জোটের দলগুলো ছাড়াও যারা সরকার বিরোধী আন্দোলনে থাকতে চায় তাদের এক মঞ্চে নিয়ে আসার জোর কাজ চালাচ্ছে বিএনপি।

বিএনপি মনে করে, আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটিয়ে দাবি আদায় সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নেই বিএনপি সাংগঠনিকভাবে সরকার বিরোধীদলগুলোকে নিয়ে আন্দোলন উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি এক প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘বিএনপিকে বাদ দিয়ে দেশে কিছু করা আওয়ামী লীগের সাহসে কুলাবে না।’ যদিও নানা বিতর্ক থাকা সত্ত্বেও বিএনপিকে ছাড়াই সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, ‘বিএনপির পক্ষ থেকে বার বার সংলাপের আহ্বান বিএনপির দুর্বলতা নয়। বিএনপি সব সময়েই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আর আওয়ামী লীগ গণতন্ত্রের ভাষা বুঝতে চায় না। তাই সরকার সমঝোতায় না আসলে বিএনপি হয়তোবা সংলাপের আশায় বসে থাকবে না। বরং আন্দোলনের মাধ্যমেই সব সমস্যার সমাধান করবে।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের জনপ্রিয়তা এতটাই তলানিতে গিয়ে পৌঁছেছে যে, কোনো রকমের একটা সুষ্ঠু নির্বাচন হলেও বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় চলে আসবে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সকল সরকার বিরো্ধীদলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে আন্দোলন উপযোগী করতে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাছাড়া সমঝোতার সম্ভাবনা যেহেতু ক্ষীণ তাই আবারো দলকে শক্তিশালী করে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায়ে রাজপথে লড়াই করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে বিগত দিনের ব্যর্থতা থেকে বের হতে এবার রাজধানী ঢাকাকে টার্গেট করে আন্দোলনের ছক আঁকা হচ্ছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!