1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

সময় বুঝে ভারত বিরোধিতা ও ভারতপ্রীতি দেখানো বিএনপির চরিত্র: কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

সময় বুঝে ভারতের বিরোধিতা করা ও ভারতপ্রীতি দেখানো বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির মনে ভারতবিরোধিতা থাকলেও নির্বাচনি বাতাসের জন্য আশীর্বাদ পেতে তাদের আচরণে ভারতপ্রীতির আলামত দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির দুর্বলতার সবচেয়ে বড় প্রতীক মিথ্যাচার বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার করে বিএনপি আওয়ামী লীগের কাঙ্ক্ষিত বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি কারণে-অকারণে প্রেস ব্রিফিংয়ের নামে মিথ্যাচার করছে। আমরা তাদের মিথ্যাচার সম্পর্কে কিছু না বললেও জনগণ তা মেনে নেবে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমাদের শক্তির উৎস দেশের জনগণ। তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। কোন বিদেশি শক্তি ক্ষমতায় বসাবে বিএনপির মতো চাতকের মতো আওয়ামী লীগ কখনো অপেক্ষা করবে না।

বন্যা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সরকারিভাবে ত্রাণ তৎপরতার পাশাপাশি দলীয়ভাবেও ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। ইতোমধ্যে আওয়ামী লীগের নেতৃত্ব তিনটি টিম ত্রাণ কার্যক্রম সম্পন্ন করেছে। বন্যা দুর্গত এলাকা মনিটরিং এবং তাঁদের পাশে দাঁড়ানোর জন্য তিনি নেতা-কর্মীদের নির্দেশ দান করেন।

কাদের বলেন, আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে প্রথম বারের মতো যারা ভোটার হচ্ছেন এবং নারী ভোটাদের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

সভায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতি, আওয়ামী লীগের সাংগঠনিক ও উপ-কমিটি গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!