1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

শ্রীলঙ্কায় জিম্বাবুয়ের ঐতিহাসিক সিরিজ জয়

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

 

‘জিম্বাবুয়ে ক্রিকেট শেষ হয়ে গেছে’- এই ধারণা যাদের ছিল, তাদেরকে একটা আগমণী বার্তা দিয়ে রাখলেন সলোমন মিরে, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিনরা। শ্রীলঙ্কা এখন অনেক ক্ষয়িষ্ণু একটি দল; কিন্তু ঘরের মাঠে র্যাংকিংয়ে ১২ নম্বরে থাকা জিম্বাবুয়ের কাছে কোনো ম্যাচ হেরে যাবে, এটা কল্পনাতেই আনতে পারেনি কেউ। অথচ সে কাজটিই শেষ পর্যন্ত করে দেখাল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার মাটিতে তাদেরকেই ৩-২ ব্যবধানে সিরিজে পরাজিত করেছে গ্রায়েম ক্রেমারের দল।

প্রায়ে ১৬ বছর পর কোনো টেস্ট খেলুড়ে দেশের মাটিতে গিয়ে সিরিজে জয় পেলো জিম্বাবুয়ে। টেস্ট খেলুড়ে কোনো দেশের মাটিতে সর্বশেষ জিম্বাবুয়ে জিতেছিল ২০০১-০২ মৌসুমে। সেবার সদ্য টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত বাংলাদেশের মাটিতে এসে টাইগারদের হোয়াইটওয়াশ করে গিয়েছিল জিম্বাবুয়ে। এরপর বিদেশের মাটিতে আরেকটি সিরিজ জিতেছিল জিম্বাবুইয়ানরা। সেটা ২০০৮ সালে, নন টেস্ট প্লেইং দেশ কেনিয়ার বিপক্ষে।

হাম্বানতোতায় ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি ছিল আজ। টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৮ উইকেট হারিয়ে মাত্র ২০৩ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা। জবাবে শুরুতে দারুণ ব্যাটিং করলেও মাঝে আকিলা ধনঞ্জয়ার দারুণ বোলিং বিপদে পড়ে জিম্বাবুয়ে। তবে শেষ দিকে সিকান্দার রাজার দারুণ ধৈয্যশীল ব্যাটিংয়ে ৩ উইকেট জয় তুলে নেয় জিম্বাবুয়ে। একই সঙ্গে সিরিজ জিতে নেয় ৩-২ ব্যবধানে।

জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে বড় সিরিজ জয় ২০০০-০১ মৌসুমে। গ্র্যান্ড ফ্লাওয়ার, অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যালিস্টার ক্যম্পবেল এবং হিথ স্ট্রিকদের আমলে। নিউজিল্যান্ডে গিয়ে স্বাগতিকদের ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল তারা। এছাড়া বিদেশের মাটিতে আর বড় কোনো গৌরব ছিল না জিম্বাবুয়ের। এরপর তো বলতে গেলে জিম্বাবুয়ে ক্রিকেট হারিয়েই গিয়েছে।

বর্ণবৈষম্য আর রাজনৈতিক অস্থিরতার কারণে জিম্বাবুয়ে ক্রিকেট এখন সবচেয়ে তলানীতে। মাত্র কিছুদিন আগেও আফগানিস্তানের সঙ্গে সিরিজ হেরেছে তারা। সেই দলটি শ্রীলঙ্কায় এসে এতবড় কীর্তি গড়ে দেখাবে, তা কে ভাবতে পেরেছিল?

প্রথম ম্যাচেই গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কীর্তি গড়ার সূচকা করেছিল জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ৩১৬ রান করার পরও লঙ্কানদের জিম্বাবুয়ে হারিয়ে ৬ উইকেটের ব্যাবধানে। পরের দুই ম্যাচ দাপটের সঙ্গেই জিতে যায় লঙ্কানরা। একটাতে জিম্বাবুয়েকে অলআউট করে দেয় ১৫৫ রানে। ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে। পরের ম্যাচে জিম্বাবুয়ের করা ৩১০ রানের বিশাল স্কোর তাড়া করে শ্রীলঙ্কা জেতে ৮ উইকেটে। চতুর্থ ম্যাচে এসে ৩০০ রান করার পরও বৃষ্টি আইনে লঙ্কানরা হেরে যায় ৪ উইকেটে। আজ শেষ ম্যাচে এসে হারল ৩ উইকেটে।

লঙ্কানদের ছুড়ে দেয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজা আর সলোমন মিরে ১৪.২ ওভারেই তুলে ফেলেন ৯২ রান। এরপর ৪৩ রান করে মিরে আউট হয়ে গেলেও হ্যামিল্টন মাসাকাদজা ৭৩ রান করেন। ৮৬ বলে ৯টি বাউন্ডারি আর ১ ছক্কায় এই রান করেন তিনি। তারিসাই মুসাকান্দা করেন ৩৭ রান।

এরপরই যেন মড়ক লেগেছিল জিম্বাবুয়ে শিবিরে। ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার এবং পিটার মুর দ্রুত ফিরে যান। ১৭৫ রানেই নাই হয়ে যায় ৭ উইকেট। এরপর সিকান্দার রাজা এবং গ্রায়েম ক্রেমার ধৈয্যশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩.৩ ওভারে তারা গড়েন ২৯ রানের জুটি।

ধনঞ্জয়া ডি সিলভা ৪টি, লাসিথ মালিঙ্গা ২টি এবং অ্যাসেলা গুনারত্নে ১টি উইকেট নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!