1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কারাগারে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল জলিল মিয়া এবং এবং সদ্য পদোন্নতি পাওযা অতিরিক্ত রেজিস্ট্রার শাহাজাহান আলী মণ্ডলকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক হুমায়ুন কবির এ আদেশ দেন। এই মামলার অপর তিন আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। রংপুর দুদকের উপপরিচালক মোজাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

চার্জশিটে যাদের নাম রয়েছে তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া, প্রাক্তন রেজিস্ট্রার (বর্তমানে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত) শাহজাহান আলী মন্ডল, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এটিএম গোলাম ফিরোজ, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার আশরাফুল আলম এবং সহকারী রেজিস্ট্রার মোর্শেদ-উল-আলম রনি। এদের মধ্যে ড. আবদুল জলিল মিয়া বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে কর্মরত।

বৃহস্পতিবার চার্জশিট গ্রহণের দিন ছিল। ধার্য তারিখে আব্দুল জলিল মিয়া ও সহকারী রেজিস্ট্রার শাহজাহান মন্ডল আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

সাবেক উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ব্যতিরেকে নিয়োগ প্রদান ও কয়েক কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে মামলা করে দুদক।

২০১৩ সালের ৪ মে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করে গোপনে কানাডায় চলে যান সাবেক উপাচার্য আবদুল জলিল। প্রায় চার বছরের দায়িত্বকালে তার বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। সম্প্রতি তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!