1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কিত বিলে স্বাক্ষর করছেন ট্রাম্প

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কিত বিলে স্বাক্ষর করতে যাচ্ছেন।

বিলটি ইতোমধ্যে প্রতিনিধি পরিষদ ও মার্কিন কংগ্রেসে পাস হয়েছে। ট্রাম্পের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হবে।

খবর এএফপি’র।

শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সার্ভিস জানায়, বিলটির আগের সংস্করণ সম্পর্কে ট্রাম্প অবগত ছিলেন। বিলটির গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠকও করেছেন।

তিনি চূড়ান্ত সংস্করণটিকে সূক্ষèভাবে বিশ্লেষণ করে এর অনুমোদন দিয়েছেন। এখন তিনি বিলটিতে স্বাক্ষর করার পরিকল্পনা করেছেন।

২৫ জুলাই প্রতিনিধি পরিষদ বিলটিকে অনুমোদন করে। এরপর ২৭ জুলাই সিনেট কোন ধরনের পরিবর্তন ছাড়াই এটি পাস করে।

বিলটি ওবামা প্রশাসন গৃহীত রাশিয়া-বিরোধী পদক্ষেপগুলোরই রূপান্তর।

২০১৪ সালের ৬ মার্চ ও ১৪ ডিসেম্বর, ২০১৫ সালে ১ এপ্রিল, ২০১৬ সালের ২৬ ও ২৯ জুলাই ওবামার নির্বাহী আদেশগুলো ইস্যু করা হয়।

পরবর্তী নিষেধাজ্ঞাগুলো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা খাতের সম্পর্কের পথে অন্তরায় তৈরি করবে।

এছাড়াও এই নিষেধাজ্ঞার কারণে বিশেষত জ্বালানী খাতের রুশ কোম্পানিগুলো পশ্চিম থেকে ঋণ পাবে না।

বিলটি সরকারকে ব্যাংকে জমাকৃত সম্পদ জব্দ, ভিসা না দেয়াসহ অন্যান্য পদক্ষেপ নেয়ার অনুমোদন দেবে। এছাড়া এতে রুশ সরকারের স্বার্থে মার্কিন সাইবার নিরাপত্তাকে খাটো করার অভিযোগমূলক কর্মকা- বন্ধে পদক্ষেপ নেয়ারও সুযোগ করে দেবে।

এছাড়াও নতুন বিলটিতে আগের আইনের কিছু অংশ পরিবর্তন করা হয় এবং এর ফলে প্রেসিডেন্টকে এখন সুনির্দিষ্ট কিছু বিষয়ে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতেই হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!