1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

রাত থেকে নৌযান ধর্মঘট, বিপাকে লঞ্চ মালিকরা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

 

বরিশালসহ সারা দেশের নৌযানে রোববার (২৩ জুলাই) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ফলে সোমবার (২৪ জুলাই) সারা দেশে কোনো প্রকার নৌযান পরিবহন করবে না সংগঠনের অধীনস্ত শ্রমিকরা।

রোববার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন এই সংগঠনের বরিশাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক একিন আলী মাস্টার।

এদিকে ধর্মঘটের কারণে সোমবার থেকে লঞ্চ না চালাতে পারার ভাবনায় এক ধরনের বিপাকে পড়েছেন লঞ্চ মালিকরা।

শ্রমিক নেতা একিন আলী মাস্টার জানিয়েছেন, ২১ দফা দাবিতে দাবি বাস্তবায়নের লক্ষ্যে তাদের সংগঠনটি অনেক আগেই নানা কর্মসূচি পালন করে আসছে। এমনকি সম্প্রতি রাজধানীর ঢাকায় শীর্ষ নেতারা সংবাদ সম্মেলন করেও সরকার ও লঞ্চ মালিকদের অবহিত করেছিলেন।

কিন্তু তাদের দাবিগুলো বাস্তবায়নে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। যে কারণে বাধ্য হয়ে তারা ধর্মঘট কর্মসূচি পালনের সিদ্ধান্তে অনঢ় রয়েছেন। এই ধর্মঘটের কারণে যাত্রী হয়রানি হলে হলে লঞ্চ মালিকরা দায়ি হবেন বলেও দাবি করেন একিন আলী।

কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জানিয়েছেন, ধর্মঘট হলে অবশ্যই সকলের জন্য ভোগান্তির বিষয়। যে কারণে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় লেভেলে আলোচনা চলছে, আশা করি সুরহা হবে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনে ২১ দফার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হল, সরকার ঘোষিত ন্যূনতম মজুরি, গেজেট অনুযায়ী বকেয়া প্রদান, শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বই প্রদান, বাংলাদেশ ও ভারতের কারাগারে আটক ১৬ নৌযান শ্রমিকের মুক্তি, বেতন ভাতার পাশাপাশি চলাচল উপযোগী বন্ধ তেলবাহী জাহাজ চালু, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, ডিজি শিপিং ও মেরিন কোর্টের হয়রানি বন্ধ, নৌপথের নাব্যতা বৃদ্ধি, পর্যাপ্ত মার্কা-বয়া-বাতি স্থাপন, নৌপথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ এবং ভারতগামী জাহাজ শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!