1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

রাজশাহীতে ছাত্রাবাস থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

রাজশাহী নগরীর সোনাদীঘি এলাকার এসএস ছাত্রাবাস থেকে মনিরুল ইসলাম (২৩) নামে রাজশাহী কলেজের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

নিহত মনিরুল নাটোরের সিংড়া উপজেলার মাঝগ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী কলেজে হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সোনাদীঘি এলাকার এসএস ছাত্রাবাস থেকে মনিরুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ছাত্রাবাসের ৬০৪ নম্বর কক্ষে থাকতেন মনিরুল।

নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, দুই সিটের একটি রুমে থাকতেন মনিরুল। বিকালে তার রুমমেট বাইরে যান। রাত ৯টার দিকে তিনি ছাত্রাবাসে ফিরে দেখেন তাদের কক্ষ ভেতর থেকে বন্ধ। এ সময় অনেক ডাকাডাকি করেও মনিরুলের সাড়া পাওয়া যায়নি।

অসংখ্যবার মুঠোফোনে ফোন দেয়া হলেও ফোনটি রিসিভ হয়নি। পরে ছাত্ররা বিষয়টি ছাত্রাবাসের মালিককে জানান।

এরপর ছাত্রাবাসের মালিক পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মনিরুলের অভিভাবকদের খবর দেন। রাতে মনিরুলের বাবা-মা রাজশাহী গেলে তাদের উপস্থিতিতেই দরজা ভাঙা হয়। এ সময় কক্ষের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মনিরুলের লাশ পাওয়া যায়।

লাশটি একটি বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। পরে সেটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!