1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

রংপুর রাইডার্সের নেতৃত্বে মাশরাফি

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৩৮ বার পড়া হয়েছে

 

স্পোর্টস ডেস্ক:  কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের প্রথম আসরেই বাজিমাত করে শিরোপা ঘরে তোলেন। মাশরাফি বিন মুর্তজার হাত ধরে আসে তাদের এই সাফল্যে। এবার রংপুর রাইডার্সের নেতৃত্বে দিবেন মাশরাফি বিন মর্তুজা।

বিপিএলে এখনও পর্যন্ত ৪ আসরের মধ্যে ৩ আসরেরই বিজয়ী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকাকে দু’বার এবং কুমিল্লাকে একবার শিরোপা উপহার দিয়েছেন তিনি।

আর থাকছেন না মাশরাফি- এটা অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। মাশরাফিকে ছেড়ে দিয়ে আইকন হিসেবে কুমিল্লা দলে টেনে নিয়েছে তামিম ইকবালকে। মাশরাফির ঠিকানা হচ্ছে কোথায়? এ নিয়ে জ্বল্পনা-কল্পনা ছিল অনেক। এবার রংপুর রাইডার্সেই দেখা যাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ককে।

রংপুর রাইডার্স টেনে নিয়েছে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজাকে। শুধু টেনে নেয়াই নয়, দলের নেতৃত্বভারও মাশরাফির ঘাড়ে তুলে দিয়েছে রংপুর রাইডার্স। শুক্রবার সন্ধ্যায় মাশরাফির সঙ্গে এ বিষয়ে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে রংপুর। এরপরই দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এ তথ্য।

ফ্রাঞ্চাইজিটি মাশরাফির কথা ঘোষণা করতে গিয়ে জানায়, ‘আমরা গর্বিত যে, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আমাদের আইকন ক্রিকেটার। একই সঙ্গে তিনি দলের অধিনায়কও।’

মাশরাফির নেতৃত্বে একটি দুর্দান্ত দল গঠন করার লক্ষ্য রংপুরের। শুধু তাই নয়, প্রথমবারেরমত বিপিএলের শিরোপাও জিততে চায় ফ্রাঞ্চাইজিটি। রংপুরের ফ্রাঞ্চাইজিটির মালিকানাও বদল হয়েছে এবার। গত মে মাসেই মালিকানা বদলে বসুন্ধরা গ্রুপের হাতে এসেছে রংপুর রাইডার্স।

নতুন মালিকপক্ষ শিরোপা জয়ের লক্ষ্যে বেশ আঁটঘাট বেধেই মাঠে নেমেছে। ইতিমধ্যে তারা কোচ হিসেবে তিন বছরের জন্য চুক্তি করে নিয়েছে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান কোচ টম মুডির সঙ্গে। একই সঙ্গে টি-টোয়েন্টির সেরা সেরা কয়েকজন ক্রিকেটারকেও দলে ভেড়াতে চলছে রংপুর। যে তালিকায় রয়েছেন ক্রিস গেইল, স্যামুয়েল বদ্রি, রবি বোপারা, থিসারা পেরেরার মত ক্রিকেটাররা। এছাড়া রংপুরের হয়ে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে ডেভিড ওযার্নার, ক্রিস মরিসের মত ক্রিকেটারদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!