1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

রংপুরে যোগ দিয়ে উচ্ছ্বসিত মাশরাফি

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

 

বিপিএল মানেই মাশরাফি বিন মুর্তজা! কারণ বিপিএলের চার আসরের তিনটি আসরেই মাশরাফির হাতে উঠেছে শিরোপা। ঢাকাকে দুবার ও কুমিল্লাকে একবার চ্যাম্পিয়ন করিয়েছেন মাশরাফি।

এবার মাশরাফির কাঁধে রংপুর রইডার্সের দায়িত্ব। বিপিএলের পঞ্চম আসরে কি রংপুরকে চ্যাম্পিয়ন করাতে পারবেন মাশরাফি? জানতে চাওয়া হয়েছিল জাতীয় দলের ওয়ানডের অধিনায়কের কাছে। সোজাসাপ্টা উত্তর, ‘আমরা আমাদের সাধ্যমত সকল চেষ্টা করব। আমাদের মাঠের সেরা পারফরম্যান্স উপহার দেয়ার জন্য যা করার প্রয়োজন সেটা করব। যারা নির্দিষ্ট দিনে ভালো খেলবে তারা জিতবে। ম্যাক্সিমাম দিন যেন আমরা ভালো খেলতে পারি সেই চেষ্টা করব।

মাশরাফির পাশেই ছিলেন রংপুর রাইডার্সের নতুন মালিক সাফওয়ান সোবহান। বিতর্কের শীর্ষে থাকা দলটিকে কিনে নিয়েছেন দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী পরিবার বসুন্ধরা গ্রুপ। মাশরাফিকে পেয়ে উৎফুল্ল সাফওয়ান সোবহান, ‘আমরা বেশ খুশি মাশরাফিকে পেয়ে। আমরা নতুনভাবে রংপুরকে নিয়ে যাত্রা শুরু করছি। মাশরাফিকে পাওয়ার মধ্য দিয়ে আমাদের যাত্রা শুভ সূচনা হল।’

রংপুর রাইডার্সের অ্যাডভাইজর হিসেবে থাকবেন বিসিবির একাডেমির কোচ ফাহিম মুনতাসির। কোচ হিসেবে আসছেন টম মুডি। সহকারী কোচ হবেন মোহাম্মদ রফিক। মাশরাফির মতে, সেরা কোচিং স্টাফ পেয়েছে রংপুর রাইডার্স। এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘দলটির সিইওর সঙ্গে শুরুর থেকে কথা হচ্ছিল। ওনাদের পরিকল্পনায় সার্বিকভাবে সন্তষ্ট হওয়ার পরই রংপুরে যোগ দেয়ার সিদ্ধান্ত নিই। এখানে ফাহিম স্যার আছেন। মর্ডান ক্রিকেটের কোচ টম মুডিও আছেন। রফিক ভাই যোগ দিবেন। ভালো বিদেশী ক্রিকেটারও আসছেন। সব মিলিয়ে ভালো দল গঠন করেছে রংপুর রাইডার্স।’

বিপিএলের গত আসরে মাশরাফি খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। এবার কুমিল্লায় খেলবেন তামিম ইকবাল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!