1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

মোনায়েম খানের নামফলক অপসারণ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে
নাটোরের উত্তরা গণভবন থেকে কুখ্যাত স্বাধীনতা বিরোধি মোনায়েম খানের নামফলক অপসারণ করা হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের আপামর জনগণের দাবির মুখে শনিবার সকালে বিতর্কিত ওই নামফলকটি অপসারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. আজাদুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, পৌর মেয়র ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার আহবায়ক উমা চৌধুরি জলি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা।
উল্লেখ্য উত্তরা গণভবন থেকে কুখ্যাত মোনায়েম খানের নাম ফলক অপসারনের জন্য গত ২৯ জুন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এক চিঠি প্রেরণ করে।
ওই চিঠির আলোকেই গত ৪ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব সুরাইয়া বেগম স্বাক্ষরিত এক চিঠি গত ৫ জুলাই নাটোরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমানের কাছে এসে পৌছায়।
চিঠিতে বলা হয়, নাটোর জেলার উত্তরা গণভবন হতে স্বাধীনতা বিরোধি কুখ্যাত রাজাকার মোনায়েম খান এর নামফলক নাটোর জেলা প্রশাসনের সহায়তায় অপসারন করে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করার জন্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়।
নির্দেশের প্রেক্ষিতে গত ৯ জুলাই অপসারনের দিন ঠিক করা হলেও অজ্ঞাত কারনে তা অপসারন করা হয়নি। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের আপামর জনগণের দাবির মুখে শনিবার সকালে কুখ্যাত স্বাধীনতা বিরোধি মোনায়েম খানের ওই নামফলকটি উত্তরা গণভবন থেকে অপসারণ করা হলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!