1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

মেইড ইন লন্ডন মার্কা রূপরেখা দেশবাসী মেনে নেবে না: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৭৩ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেইড ইন লন্ডন মার্কা সহায়ক সরকারের রূপরেখা এ দেশের মানুষ মেনে নেবে না।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে সংবিধানের বাইরে কোন কিছুই গ্রহণযোগ্য হবে না। খালেদা জিয়া লল্ডন গিয়ে টেমস নদীর তীরে বসে সহায়ক সরকারের রূপরেখা করছেন। সহায়ক সরকারের রুপরেখা এদেশের মানুষ মেনে নেবে না। বিএনপির ঈদের পর আন্দোলন শুরু প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত ১৮টি ঈদ পার হলে ও বিএনপি ১৮ মিনিট মাঠে নামতে পারেনি। তাদের সে শক্তি সামর্থ নেই। তিতাস নদীতে ঢেউ উঠলেও বিএনপির মরাগাঙ্গে জোয়ার আসবে না।

সদস্য সংগ্রহে সতর্কতা অবলম্বনের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সাধারন মানুষের কছে গ্রহন যোগ্য নয় এমন কাউকে আপনারা সদস্য বানাবেন না।

জেলা আওয়ামী লীগের সভপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও ফজিলাতুন্নেছা বাপ্পী, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আল মামুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস নদীর উপর সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!