1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

মুশফিকের কাছে ক্ষমা চাইতে হবে বরিশাল বুলসকে

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

মুশফিকুর রহীমকে নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন বরিশাল বুলসের অন্যতম মালিক আউয়াল চৌধুরী ভুলু। এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী। এ ঘটনায় মুশফিকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নর কাউন্সিল।

আউয়াল চৌধুরী ভুলুকে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শফিককে নিয়ে বরিশালের মালিকের এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শুধু তাই নয়, প্রয়োজনে বরিশালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ইসমাইল হায়দার বলেন, “বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য মোটেও মেনে নেয়া যায় না। এটি একেবারেই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। প্রয়োজনে মুশফিকের কাছে ক্ষমা চাইতে হবে বরিশাল বুলসের এই মালিককে। তাঁকে আর্থিক জরিমানাও করা হতে পারে।”

সম্প্রতি মুশফিককে নিয়ে আউয়াল চৌধুরী বলেছিলেন, “আসন্ন বিপিএলে মুশফিককে নিয়ে আমরা খুব একটা আগ্রহী নই। কারণ সে খুব একটা গোছানো নয়। তা ছাড়া গত মৌসুমে আমাদের ফ্রাঞ্চাইজদের নিয়ে সে বাজে মন্তব্য করেছিল।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!