1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ভারতের সীমান্ত ঘেঁষে চীনের রণ প্রস্তুতি

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

একদিকে যখন ডোকলাম নিয়ে ভারতের সঙ্গে অশান্তি চলছে, তার মাঝেই প্রচুর যুদ্ধাস্ত্র নিয়ে তিব্বতে লাইভ-ফায়ারের মহড়া চালাচ্ছে চীনা সেনারা। সীমান্ত নিয়ে অশান্তির মাঝেই যুদ্ধের ইঙ্গিত দিয়ে তিব্বতে সেনা সাজাল বেইজিং।

দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বতে এই মহড়া হয়েছে বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম চায়না চ্যানেল টেলিভিশন।

চ্যানেলটি জানায়, ঠিক কবে বা কখন এই মহড়া হয়েছে তা জানা যায়নি। তবে একটি ফুটেজ দেখিয়ে বলা হয়েছে, চীনা সেনাদের তিব্বত মিলিটারি কমান্ড এই মহড়া চালিয়েছে। এটি চীনের অন্যতম মাউন্টেন ব্রিগেড। এই তিব্বত কমান্ডই ভারত-চীন সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের দায়িত্বে রয়েছে।

হামলা হলে কিভাবে একসঙ্গে চীনের সব বাহিনী লড়াই করবে, সেটাই ছিল এই মহড়ার মূল বিষয়। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, চীনা সেনা অ্যান্টি-ট্যাংক গ্রেনেড, মিসাইল ও কামান নিয়ে এই ড্রিল চালাচ্ছে। ১১ ঘণ্টা ধরে চলেছে এই মহড়া।

এর আগে তিব্বতের রাজধানী লাসায় গত ১০ জুলাই একটি ড্রিল করে তিব্বতের মোবাইল কমিউনিকেশন এজেন্সি। সেখানে একটি অস্থায়ী মোবাইল নেটওয়ার্ক তৈরি করে জরুরিকালীন অবস্থার যোগাযোগ ব্যবস্থা খতিয়ে দেখা হয়।

চীনের এই সেনা মহড়ায় ছিল চীনের তৈরি লাইট ব্যাটল ট্যাংক ও আরও অনেক অত্যাধুনিক অস্ত্র। গত প্রায় এক মাস ধরে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে ভারতের সঙ্গে অশান্তি চলছে চীনের। বারবার ভারতকে যুদ্ধের হুমকি দিয়ে চলেছে বেইজিং।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!