1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ভারতীয় নেতারা নির্বাচনে জাপার পক্ষে থাকবে : এরশাদ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

 

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভারতের রাজনৈতিক নেতারা জাতীয় পার্টির পক্ষে থাকবেন বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘ আওয়ামী লীগ ও বিএনপির মারমুখী রাজনীতির কারণে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তাদেরকে ক্ষমতা থেকে হটাতে হবে। এক্ষেত্রে ভারত আমাদের পাশে থাকবে।’

রবিবার (২৩ জুলাই) বিকেলে হযরত শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দরের সামনের সড়কে জাতীয় পার্টির দেওয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেছেন। ৫ দিনের ভারত সফর শেষে দেশে ফিরে এই সংবর্ধনা পেলেন এরশাদ।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সংর্বধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুথ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আক্তার, মীর আব্দুস সবুর আসুদ, লিয়াকত হোসেন খোকা, তাজুল ইসলাম চৌধুরী, রেজাউল ইসলাম ভুইয়া, বেলাল হোসেন, ইকবাল হোসেন রাজু, গোলাম মোহাম্মদ রাজু, আরিফ খান, জহিরুল ইসলাম জহির, জজিরুল আলম রুবেল,বাহাউদ্দিন বাবুল, আলমগীর শিকদার লোটন, সৈয়দ ইফতেখার আহসান হাসান, একেএম আশরাফুজ্জামান খান, সুজন দে, অ্যাডভোকেট ছেরনিয়াবাত সেকেন্দার আলী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!