1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

বিভিন্ন জেলায় নতুন বিমানবন্দর স্থাপনের প্রস্তাব

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

বিভিন্ন জেলায় নতুন বিমানবন্দর স্থাপনের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। তারা দেশের বিদ্যমান বিমানবন্দরগুলো আধুনিকায়নেরও প্রস্তাব রেখেছেন।

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিন আজ বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে এসব প্রস্তাব আসে।

অধিবেশন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নতুন বিমানবন্দর স্থাপনের প্রস্তাবের মধ্যে একটি স্থান বগুড়া। দেশে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে। এর মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরটি হবে সর্ববৃহৎ। এর পাশাপাশি অন্য জায়গায়ও বিমানবন্দর স্থাপনের কথা বিবেচনা করা হচ্ছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের জন্য সমীক্ষা হচ্ছে জানিয়ে রাশেদ খান মেনন বলেন, জুলাই মাসে স্থান নির্ধারণের সমীক্ষা শেষ হবে।

বিভিন্ন জেলার পর্যটন সম্ভাবনা কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও প্রস্তাব রেখেছেন জেলা প্রশাসকরা।

মন্ত্রী বলেন, ‘পর্যটনের অভ্যন্তরীণ ব্যাপ্তি ঘটছে, তার ভিত্তিতে ডিসিরা তাদের নিজেদের অঞ্চলে যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে প্রস্তাব রেখেছেন। আমরা বলেছি যে, পর্যটনের ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অঞ্চলে আমরা সমীক্ষা করেছি এবং আরও সমীক্ষা করছি, অনেকগুলো ক্ষেত্রে বাস্তবায়ন শুরু হয়ে গেছে।’

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সব জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কার্যঅধিবেশনে অংশ নেন।

গতকাল মঙ্গলবার ঢাকায় শুরু হয় তিন দিনের এই সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জেলা প্রশাসকদের জনপ্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করাসহ মোট ২৩টি নির্দেশনা দেন।

তিন দিনের এই সম্মেলন সামনে রেখে ডিসিরা মোট ৩৪৯টি প্রস্তাব দিয়েছেন। এগুলো নিয়েই আলোচনা হচ্ছে। কাল বৃহস্পতিবার এই সম্মেলন শেষ হবে।

প্রতিবছরই এই ডিসি সম্মেলন হয়। সেখান থেকে যেসব সিদ্ধান্ত হয়, তা বছরজুড়ে বাস্তবায়ন করা হয়। এ ছাড়া কিছু মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রকল্প থাকে, সেগুলো সেই সময় অনুযায়ী বাস্তবায়ন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রমতে, গত বছরের সম্মেলনে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তার ৯০ শতাংশের বেশি বাস্তবায়িত হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!