1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

বিপিএলে প্রতি ম্যাচে খেলবেন ৫ জন করে বিদেশি

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

 

বেশ আগে থেকেই আলোচনা চলছিল এটা নিয়ে। একাদশে চারজন না পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলানো হবে-এ নিয়ে তুমুল আলোচনা চলছিল। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকই কয়েকমাস আগে এই বিতর্ক উস্কে দিয়ে বলেছিলেন, আমাদের দেশে কোয়ালিটি ক্রিকেটারের সংখ্যা কম। এ কারণে তারা চিন্তা করছেন, একাদশে চারজন না পাঁচজন বিদেশি?

এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠক করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেয়া হয়েছে, পাঁচজন করে বিদেশি খেলানোর বিষয়ে। শেষ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলো এ বিষয়ে।

আজ কল্যাণপুরে দি একমি কার্যালয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়ে দেন, প্রতিটি ম্যাচে একাদশে পাঁচজন করে বিদেশি খেলাতে হবে। বাকি ৬ জন থাকবেন দেশি ক্রিকেটার।

আইপিএল, সিপিএল, পিএসএল থেকে শুরু করে সবগুলো ফ্রাঞ্জাইজি লিগের নিয়মই হচ্ছে, চারজন করে বিদেশি ক্রিকেটার এবং সাতজন করে দেশি ক্রিকেটার খেলাতে হবে। বিপিএলের আগের চার আসরেও ছিল একই নিয়ম।

কিন্তু এবার একটি দল বেড়ে যাওয়ার কারণেই নাকি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বলা হচ্ছে, ১টি দল বেড়ে যাওয়ার কারণে এখন বিপিএলে মোট দলের সংখ্যা ৮টি। চারজন করে বিদেশি খেলানো হলে, বাকি আরও সাতজন করে আট দলে মোটামুটি মানের মানসম্পন্ন ক্রিকেটার প্রয়োজন ৫৬ জন।

এই মুহূর্তে বাংলাদেশে এতগুলো মানসম্পন্ন ক্রিকেটার নেই যে, তাদেরকে দিয়ে প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেট খেলানো যাবে এবং বিপিএলকে আকর্ষণীয় করে তোলা যাবে। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতাই আসল। সেটাই যদি না থাকে তাহলে বিপিএলের আকর্ষণও হারিয়ে যাবে।

বিপিএলের আকর্ষণ বাড়ানো, প্রতিদ্বন্দ্বীতা বাড়ানো এবং সর্বোপরি ব্যবসায়িকভাবে লাভজনক করার জন্যই ৫জন করে বিদেশি খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘বৈঠকে আটটি ফ্রাঞ্চাইজির মধ্যে ৫টিই চেয়েছে ৫জন করে বিদেশি ক্রিকেটার। বাকি ৩টি চেয়েছে চারজন করে। মেজরিটি ভিত্তিতে আমরা ৫জন বিদেশি খেলানোর পক্ষেই সিদ্ধান্ত নিয়েছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!