1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

বিপিএলের জন্য দক্ষিণ আফ্রিকাকে ‘না’ করে দিলেন তামিম

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

 

কাউন্টিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে মাত্র এক ম্যাচ খেলেই দেশে ফিরে এলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল খান। দারুণ একটি মৌসুম কাটানোর ফলে তামিমের ওপর নজর রয়েছে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগের ফ্রাঞ্চাইজিগুলোর।

সে কারণেই দক্ষিণ আফ্রিকার আয়োজনে আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি গ্লোবাল লিগে খেলার প্রস্তাব পেয়েছিলেন তামিম। তবে একই সময় বাংলাদেশে বিপিএল অনুষ্ঠিত হবে- এ কারণে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগকে ‘না’ করে দিয়েছেন বাংলাদেশের এই ওপেনার।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তামিম খেলেছেন পেশোয়ার জালমির হয়ে। পিএসএলের মালিকই টি-টোয়েন্টি গ্লোবাল লিগে একটি ফ্রাঞ্চাইজি কিনছেন। তারাই তামিমকে প্রস্তাব দিয়েছেন টি-টোয়েন্টি গ্লোবাল লিগে খেলার জন্য।

একটি সংবাদ মাধ্যমকে তামিম নিজেই জানিয়েছেন, ‘পিএসএলে আমি যে ফ্রাঞ্চাইজির হয়ে খেলি, তারা দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে একটি ফ্রাঞ্চাইজি কিনছে। সুতরাং, এটা সত্য যে আমি তাদের কাছ থেকে খেলার জন্য প্রস্তাব পাবো।’

কিন্তু দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ যে সময়ে অনুষ্ঠিত হবে, একই সময়ে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিপিএল। একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কারণে, দক্ষিণ আফ্রিকায় খেলতে পারবেন না তামিম। কারণ, বিপিএল নিয়ে তার সামনে আর কোনো বিকল্প খোলা নেই।

এ বিষয়ে তামিম বলেন, ‘বিপিএলে খেলা নিযে এখানে প্রশ্নের কোনো অবকাশ নেই। আমার চিন্তা-চেতনায় শুধু বিপিএল টি-টোয়েন্টি। দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি লিগও অনুষ্ঠিত হবে একই সময়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!