1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

বন্যা দুর্গত এলাকার একটি পরিবারও ত্রাণ থেকে বাদ যাবে না- ডেপুটি স্পীকার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ২টি ইউনিয়নের বন্যা কবলিত ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ডেপুটি স্পিকার। বৃহস্পতিবার উপজেলার ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের বন্যা ও নদী ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ফুলছড়ি ইউনিয়নের জামিরা ও দেলুয়াবাড়ি এলাকার বন্যা দুর্গত ৬০০ পরিবারের মানুষের মাঝে ১০ কেজি করে চাল, ৩০০ পরিবারের মাঝে চিড়া, ২০০ পরিবারের মাঝে ৫০০ করে নগদ টাকা এবং ৩০০ পরিবারের মাঝে (৫ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি মুড়ি, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক ডজন মোমবাতি ও এক ডজন দিয়াশলাই সম্বলিত) একটি করে প্যাকেট বিতরণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা ত্রাণ ও পূনর্বাসন অফিসার মিঠুন কুন্ডু, ফুলছড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা আবদুল কাফি সরকার, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম(লোকাল), ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস মন্ডল, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমূখ। এর আগে বৃহস্পতিবার সকালে ফজলুপুর ইউনিয়নের বাজে তেলকুপি ও খাটিয়ামারী এলাকায় ১ হাজার ২শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!