1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

 

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে তিন নিহত এবং আরো অন্তত ১০জন আহত হয়েছেন।

সোমবার ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন, রংপুরের মিঠাপুকুর ময়েনপুর গ্রামের রফিকের ছেলে মোসলেম উদ্দিন (৩৫) ও কুমিল্লার মুরাদনগরের ইসলামপুর এলাকার হোসেন আলীর ছেলে মোহাম্মদ আলী (৫০)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান,  ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ১১ জন।

পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। এরমধ্যে চার-পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!