1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ফের সমালোচিত সেই বাংলা সিনেমা(ভিডিও) - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

ফের সমালোচিত সেই বাংলা সিনেমা(ভিডিও)

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

আবারো মুক্তি পাচ্ছে অশ্লীল বাংলা সিনেমা। জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ সিনেমাটি আগামী ২৮ জুলাই সারাদেশে মুক্তি পাচ্ছে। ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ শিরোনামের সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জসিম উদ্দিন জাকির। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইফ খান, জেফ ও নবাগতা রোদেলা তিথী।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিথিলা, কাবিলা, ববি, জ্যাকি, ডলার, বৈদ্য, বাঘা মন্টু, নিশা, সোহেল রশিদ, বাদল, রেবেকা, সিরাজ হায়দারসহ আরও অনেকে।

সিনেমাটি সম্পর্কে পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, বাংলা ছবি নিয়ে অনেকের কমন ডায়লগ ‘বাংলা সিনেমা কি দেখব, প্রথম ১০ মিনিট দেখলেই পুরো গল্প বলে দেয়া যায়’ তাদের উদ্দ্যেশে বলছি, এই সিনেমার শেষ দৃশ্য বা শেষ শট না দেখা পর্যন্ত বলতে পারবেন না, কি হচ্ছে- কি হবে। তাই গল্প সমন্ধে কোন কিছুই বললাম না। হলে ছবি দেখেই বুঝতে পারবেন কতটা নাটকীয়তায় ভরপুর সিনেমাটি। তিনি আরও বলেন, কমপক্ষে ৭০ থেকে ৮০ টি সিনেমা হলে রিলিজ দেয়ার টার্গেট আছে।

তবে সিনেমাটি নতুন করে অশ্লীলতা নিয়ে আসছে বলে ধারণা করছেন অনেকে। ছবির পোস্টার দেখেও অনেকে বিরূপ মন্তব্য করছেন। এছাড়া সিনেমার ট্রেইলার ও আইটেম সং দেখেও অনেকে অশ্লীলতার অভিযোগ তুলেছেন।

আইরিন সুলতানা প্রযোজিত এ ওয়ান ফিল্ম পরিবেশিত ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ এখন মুক্তির অপেক্ষায়। সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির। নির্বাহী প্রযোজনায় মোঃ আশিক ও আয়ূসমান।

মধু হই হই বিষ খাওয়াইলা শিরোনামের আইটেম গানে অভিনয় করেছে নবাগতা জুঁই সিনহা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!