1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ফরহাদ মজহার গুম নাটকের ডাইরেক্টর-প্রডিউসার সবই সরকার: রিজভী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

কবি, কলামিস্ট, প্রবন্ধকার এবং রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারের গুম হওয়া নাটকের ডাইরেক্টর, প্রডিউসার ও প্রোডাকশন ম্যানেজার সব কিছুই সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে রাজধানীর বাড্ডায় থানা ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এই যে নাটক, এই নাটকের ডাইরেক্টর, প্রডিউসার, প্রোডাকশন ম্যানেজার সব কিছুই হচ্ছে সরকার। অন্য কেউ নয়। কিন্তু এই কথা বললে সরকারের মন্ত্রীরা খুব রাগ করেন, উষ্মা প্রকাশ করেন।

রিজভী বলেন, ফরহাদ মজহারকে গুম করার আগের দিন তিনি ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে এক সংবাদ সম্মেলন করেছিলেন। ঐ সংবাদ সম্মেলনে ভারতের গরুর মাংসের জন্য মুসলিম নিধনের প্রতিবাদ করেছিলেন মাহমুদুর রহমান।

সেই সংবাদ সম্মেলনে তার পাশে বসেছিলেন কবি ও কলামিস্ট ফরহাদ মজহার। এই অপরাধেই তাকে গুম করা হয় বলে দাবি করেন রিজভী।

জনদৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য ফরহাদ মজহারকে গুম করা হয় উল্লেখ করে রিজভী বলেন, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ভারতেই এই অন্যায় আচরণের একটি সেন্টিমেন্ট এখানে হতে পারে। সেই সেন্টিমেন্ট যাতে না হয়। সেটাকে অন্যদিকে ধাবিত করার জন্যই ফরহাদ মজহারকে গুম করা হয়।

অপহরণ ও গুমের ঘটনা সবই সরকারের বৈশিষ্ট্যে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতা এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হীরু, হুমায়ুন পারভেজ, বিএনপির জনপ্রতিনিধি চৌধুরী আলম, তাদেরকে গুম করেছেন। গুম খুনের সংস্কৃতি আপনাদের। গোটা জাতি বিশ্বাস করে ফরহাদ মজহারকে আপনারাই গুম করেছেন।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!