1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

পেনাল্টি দেয়ায় রেফারিকে বেদম পিটিয়েছে সমর্থকরা!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

বিরাট এক ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে চীনের দ্বিতীয় বিভাগ ফুটবল।   পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার অপরাধে রেফারি ও অফিশিয়ালদের বেদম পিটিয়েছেন চীনের দ্বিতীয় বিভাগের ফুটবল দল বাওডিং রোংডার উগ্র সমর্থকরা। এতে রেফারিসহ ম্যাচ অফিশিয়ালরা গুরুতর আহত হয়েছেন।

তবে এ ঘটনায় দায়ী বাওডিং রোংডা দলকে বেশ কড়া শাস্তি দিতে যাচ্ছে চায়নিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)।

কয়েক বছরের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে ক্লাবটি।  যদিও ক্লাবের পক্ষ থেকে এরই মধ্যে
ক্ষমা প্রার্থনা করা হয়েছে।  ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাবটির চেয়ারম্যান।

চীনে ফুটবল বিপ্লব ঘটানোর জন্য দেশটি যখন কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে নামীদামি ফুটবলারদের পেছনে নেমেছে, ঠিক এমন সময়ে এ ঘটনা দেশটির ফুটবলকে বেশ কলঙ্কিত করল।

ফুটবলারদের আক্রমণাত্মক মানসিকতার কারণে বেশ কয়েকবার খেলা থামাতে হয়।  সে কারণেই অতিরিক্ত সময়ে সাত মিনিট যোগ করেন রেফারি।  এত বেশি সময় যোগ করায় মাঠের বাইরে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাওডিং রোংডার সমর্থকরা।  কারণ খেলায় তখনো তারা ২-১ গোলে এগিয়ে।  এত বেশি সময় দেওয়ার প্রতিবাদ জানালে রেফারি হুয়াং জিয়াং বাওডিং রোংডার কোচকে লাল কার্ড দেখান।

খেলার ৯৫তম মিনিটে রেফারি বাওডিং রোংডার বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান।  পেনাল্টি থেকে গোল পেয়ে সমতায় ফেরে  প্রতিপক্ষ দল উহান জাল।  এরপর মাঠের বাইরে থেকে রেফারির উদ্দেশে ইটপাটকেল ও বোতল ছুড়তে থাকে সমর্থকরা।  একপর্যায়ে পুলিশ প্রহরায় রেফারি ও অফিশিয়ালদের মাঠ থেকে বের করা হয়।

এরপর অফিশিয়ালরা হোটেলে ফিরলে কে বা কারা তাঁদের কক্ষের বৈদ্যুতিক তার কেটে দেয়।  অন্ধকারে ১২-১৩ জন বাওডিং রোংডার সমর্থক হোটেলে ঢুকে রেফারি ও অফিশিয়ালদের বেদম প্রহার করতে থাকে।  এতে মাথায়, কোমর এবং পায়ে গুরুতর চোট পেয়েছেন তাঁরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!