1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন র‌্যালি-আলোচনা সভা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই-দেশী ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমববার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৭ উপলক্ষে এক বিশাল র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নবীউল হাসান, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম বিএসসি ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণ রায় প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ছাড়াও নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!