1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

নিজের মা-বোনকে খুন করলেন ফুটবলার!

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

 

নিজের মা ও ছোট বোনকে খুন করলেন ইতালির তরুণ এক ফুটবলার। সলোমন নায়ান্তাকির বয়স সবে ২১ বছর। খেলতেন ইতালির ক্লাব পার্মার যুব দলে। এই ক্লাবটির একাডেমিতে বেড়ে উঠেছেন তিনি।

ক্লাবটির যুব দলের হয়ে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন। পার্মার সিনিয়র দলে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু এরই মধ্যে ঘটিয়ে ফেললেন ভয়ঙ্কর এক ঘটনা। নিজের মা ও বোনকে খুন করলেন তিনি। জোড়া খুনের দায়ে পুলিশের হাতে বন্দী এখন।

ঘটনা ঘটেছে মঙ্গলবার। পার্মার একটি বাসার ষষ্ঠ তলায় পরিবারের সাথে থাকতেন তিনি। সেদিন রাত ৯টার দিকে বাসায় ফেরেন তার ২৫ বছর বয়সী বড়ভাই। তিনি বাসার দরজা বন্ধ দেখেন। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর।

আর তারমধ্যে পড়ে আছে তার ৪৫ বছর বয়সী মা ও ১১ বছর বয়সী বোন। স্থানীয় পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। তখন থেকে পালাতক ছিলেন সলোমন। পরে পুলিশ তাকে মিলান তেকে আটক করে। নিজের মুখে মা ও বোনকে খুন করার কথা স্বীকার করেছে সে, ‘হ্যা, সত্যি। আমি আমার মা বোনকে ছুরিকাঘাত করে খুন করেছি। আমাদের রুমের মধ্যে আমি তাদেরকে একাধিকবার ছুরি মেরে খুন করি।’

পার্মায় সলোমনের সতীর্থ গডফ্রেড এডোফো তার এমন জঘন্য ঘটনা ঘটানোর জন্য মাদক ও খারাপ সঙ্গকে দুষলেন। গডফ্রেড বলেন, ‘সলোমন খুবই শান্ত একটি ছেলে ছিল। কিন্তু গত বেশ কিছুদিন তারমধ্যে অকে পরিবর্তন দেখি। তিন সপ্তাহ আগে মাদক গ্রহণ করে সে রাস্তায় পড়ে ছিল। আমি তাকে সেখান থেকে তুলে তার বাড়ি পৌঁছে দেই। আমি তাকে মাদক ও খারাপ সঙ্গ ছাড়ার অনুরোধ করি।

কিন্তু সে আমাকে এড়িয়ে চলতে শুরু করে। সে দারুণ মেধাবি একজন ফুটবলার ছিল। তার দুই পা সমান চলতো। কিন্তু মাদক ও খারাপ সঙ্গ তাকে শেষ করে দিলো।’ সলোমনের বাবা ও মা আফ্রিকার দেশ ঘানার। কিন্তু সলোমনের জন্ম ও বেড়ে ওঠা ইতালিতে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!