1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ত্রিশালে স্ত্রীর পরকীয়ায় শালিকা খুন, দুলাভাই গ্রেফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্ত্রীর পরকীয়ার ক্ষোভে শালিকাকে নদীতে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিন টিটুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের খাসপার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। নিহত জসিম উদ্দিন টিটু ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী গ্রামের মৃত জহিরুল ইসলাম মাস্টারের ছেলে।

নিহত শালিকা ইমা আক্তার (৮) ত্রিশাল উপজেলার কোর্ষানগর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। গ্রেফতারকৃত জসিম উদ্দিন টিটু জানায়, বোন শারমিন আক্তারকে প্রায় দুই বছর আগে বিয়ে করেন টিটু। দাম্পত্য কলহ, স্ত্রীর পরকীয়া নিয়ে দু’জনের মাঝে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো তাদের মধ্যে।

এ ক্ষোভেই শালিকা ইমা আক্তারকে মঙ্গলবার বেড়ানোর কথা বলে নিয়ে যায়। এরপর হাত, পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে তাকে খিরু নদীতে ডুবিয়ে হত্যা করে।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুনিল দাস জানান, গ্রেফতারকৃত আসামি শালিকাকে খুনের দায় স্বীকার করেছে।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, ঘটনাটি ত্রিশাল থানায় হওয়ায় আসামিকে আজই সেখানে হস্তন্তর করা হবে।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের খাসপার এলাকার নিজাম উদ্দিনের বাড়ি থেকে টিটুকে গ্রেফতার করেছে। এর আগে মঙ্গলবার খিরু নদী থেকে ইমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!