1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ত্রাণ বিতরণ অব্যাহত তিস্তার বিভিন্ন পয়েন্টে ভাঙ্গণ শুরু

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। গত দু’দিনে পানি কমেছে সাত হতে আট সেন্টিমিটার। পানিবন্দি পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরদিকে উপজেলার শ্রীপুর, কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভাঙ্গণ দেখা দিয়েছে।

শনিবার উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, দহবন্দ, শান্তিরাম, কঞ্চিবাড়ি, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের বানভাসি পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং কমিটি, ট্যাক অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার (ভূমি) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানগণ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। প্রতিটি পরিবারকে দশ কেজি করে চাল বিতরণ করা হয়। শনিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান শান্তিরাম ইউনিয়নের নব ঘোষিত প্রাথমিক বিদ্যালয় মাঠে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিতি ছিলেন ট্যাক অফিসার ও সহকারি মৎস্য অফিসার মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দ, ইউপি সচিব খায়রুজ্জামান প্রমূখ। এছাড়া বন্যার জন্য গঠিত মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে পানি কমতে শুরু হওয়ায় শ্রীপুর, কাপাসিয়া, হরিপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভাঙ্গণ দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলার শ্রীপুর ইউনিয়নে কাজিয়ার চর, কেরানির চর, বোচাগাড়ী, শ্রীপুর ইউনিয়নের বাবু বাজার এবং হরিপুর ইউনিয়নের রাঘব ও চর চরিতাবাড়ি এলাকায় তীব্র ভাঙ্গণ দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টার ব্যবধানে শতাধিক ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

উপজেলার নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া জানান, উপজেলার আটটি ইউনিয়নের সরকারিভাবে এ পর্যন্ত ৪০ মেট্রিক টন চাল এবং আড়াই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!