1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তুই আমাকে ‘বাবা’ বলে ডাকবি, মীমকে বললেন প্রসেনজিৎ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

তুই আমাকে ‘বাবা’ বলে ডাকবি, মীমকে বললেন প্রসেনজিৎ

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৯১ বার পড়া হয়েছে

 

বিনোদন ডেস্ক- তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।  তিনিই কলকাতার ‘ইন্ডাস্ট্রি’।  বাংলা ছবির দুনিয়ার বহু ভাঙা-গড়ার সাক্ষী তিনি।  আর সময়ের সেই ওঠাপড়াকে অঙ্গ করেই বদলে বদলে গিয়েছেন তিনি নিজেও।

তাঁর সমসাময়িকরা যখন অভিনয় দুনিয়া থেকে অনেকখানি দূরে, তখন তিনি নিজেকে এই পরিবর্তিত দুনিয়ার সঙ্গে মানিয়ে নিয়ে হয়ে উঠেছেন সমকালীন।  সেই ‘অমর সঙ্গী’ থেকে ‘জাতিস্মর’- তাঁর অভিনয়ের শঙ্খচিলের উড়ান আজও একইরকম।  আর সেই তারকার সঙ্গে দেখা যাবে এবার বাংলাদেশি

অভিনেত্রী বিদ্যা সিনহা মীমকে।

সৃজিতের সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।  মীম নিজেই তার এই শুটিংয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন, ‘বুম্বা দা’র (প্রসেনজিৎ) ভক্ত আমি সেই শৈশব থেকেই।  খুব স্বাভাবিকভাবে আমাদের বয়সী যে কেউই তার কাছে গেলে মোহগ্রস্ত হয়ে যায়।  কিন্তু এত বড় অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার করার বিষয়টাও তো কঠিন ব্যাপার।  তাই প্রথম শুটিংয়ের দিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম।  ইনফ্যাক্ট আগের দিন টানা কয়েক ঘণ্টা ধরে আমি স্ক্রিপ্ট মুখস্থ করেছি।

কিন্তু শুটিংয়ের আগে তিনি বলেন, আজ থেকে তুই আমার মেয়ে।  আমাকে সেটের বাইরে শুধু না, আজ থেকে আজীবন তুই আমাকে ‘বাবা’ বলে ডাকবি।  এরপর সত্যিকার অর্থেই তিনি মেয়ের মতোই এখন অবধি খোঁজখবর রাখেন।  আমাকে অভিনয়ের নানা কৌশল শেখালেন।  কিভাবে কতটা সহজ হওয়া যায় স্ক্রিনে।  সত্যিই আমি আমার ক্যারিয়ারে নতুন এক অভিভাবক বাবাকে পেলাম। ’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft