1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

তারেকের বাসায় বসে খালেদা দেশবিরোধী চক্রান্ত করছেন: হাছান মাহমুদ

  • আপডেট হয়েছে : সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে তারেকের বাসায় বসে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করছেন।

সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর খুনীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের বিচার চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া দেশে ফেরার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘তিনি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কারণ তিনি রাজনীতি করেন যারা বাংলাদেশকে চায়নি তাদেরকে সঙ্গে নিয়ে। আমি সরকারকে আহ্বান জানাবো তিনি যখনই দেশে আসবেন, তখনই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, খালেদা জিয়া লন্ডনে তারেকের বাসায় বসে আইএস, জঙ্গী গোষ্ঠি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!