1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

তামিমকে বিপদজ্জনক ব্যাটসম্যান বললেন এসেক্সের কোচ

  • আপডেট হয়েছে : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ৩৯ বার পড়া হয়েছে

 

ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি২০ ব্ল্যাস্টে ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। টাইগার ওপেনারকে দলে পেয়ে বেশ উচ্ছসিত এসেক্সের প্রধান কোচ ক্রিস সিলভারউড। তামিমের ব্যপারে তিনি বলেন, ‘বিশ্ব ক্রিকেটে তামিম বিপদজ্জনক ব্যাটসম্যান। তার ক্যারিয়ারের স্ট্রাইক রেট দেখলেই তা বুঝা যায়।’
ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে এসেক্সের হয়ে আটটি ম্যাচ খেলবেন তামিম। আগামীকাল কেন্টের বিপক্ষে এসেক্সের জার্সি গায়ে খেলতে দেখা যাবে তামিমকে। বাংলাদেশের মারকুটে ওপেনারকে দলে পেয়ে প্রশংসাই করলেন এসেক্সের কোচ সিলভারউড, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের যোগ্যতা দেখিয়েছেন তামিম। তিনি কতটা ভালো খেলোয়াড় এবং কতটা বিপজ্জনক, এটি তার ক্যারিয়ারের স্ট্রাইক রেট দেখেই বুঝা যায়।’
গেল মাসে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম। চার ম্যাচে ১টি সেঞ্চুরি দু’টি হাফ-সেঞ্চুরিতে ৭৩.২৫ গড়ে ২৯৩ রান করেন তামিম। বাংলাদেশের হয়ে ৫৬টি টি২০ ম্যাচে ১২০২ রান করেছেন তিনি। তার ব্যাটিং গড় ২৩ দশমিক ৫৬। স্ট্রাইক রেট ১১৫ দশমিক ১৩।
এসেক্সের ওপেনিং বিভাগ শক্তিশালী করতেই তামিমকে দলে নিয়েছেন বলে জানান সিলভারউড, ‘আমাদের ওপেনিং ব্যাটিং শক্তিশালী করতে চেয়েছি এবং আমরা তামিমের মতো খেলোয়াড়কে ক্লাবে পেয়েছি। আমাদের হয়ে আটটি ম্যাচ খেলবেন তামিম।’
কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলতে মুখিয়ে আছেন তামিম নিজেও। তিনি বলেন, ‘আসন্ন ন্যাটওয়েস্ট টিটোয়েন্টি ব্লাস্টে এসেক্সের সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি আমি। রবি বোপারা, রায়ান টেন ডয়েসকাট এবং আসহার জাইদির সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। ইংল্যান্ডে খেলাটাকে সব সময়ই উপভোগ করি। আশা করছি এসেক্সের হয়ে আসন্ন টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে পারবো যা এবারের আসরে এসেক্সেকে সহযোগিতা করবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!