1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

ঢাকায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

তিনদিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে স্বাগত জানান বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ। সফরকারী প্রেসিডেন্টকে ২১টি গান স্যালুটসহ আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।

সিরিসেনার সফরসঙ্গী হয়ে এসেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রবি করুনায়েকে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী অরুনা প্রিয়াদর্শনা, উচ্চশিক্ষা ও জনপথ প্রতিমন্ত্রী মোহন লাল গ্রেরো, কৃষি প্রতিমন্ত্রী ওয়াসানতা আলুইহারে, অর্থ ও গণযোগাযোগ উপমন্ত্রী লাসান্থা আলাগাইয়ানা ও নৌপরিবহন উপমন্ত্রী নিশান্থা মোথোতেইগামাসহ ৭৩ সদস্যের প্রতিনিধি দল।

সিরিসেনার ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে দশটিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। তিন দিনের সরকারি সফরে ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বাংলাদেশে অবস্থান করবেন।

সফরের প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি। আগামীকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সেখানে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। বিকেলে জাতীয় সংসদের স্পিকার, সংসদের বিরোধীদলীয় নেতা ও স্বাস্থ্যমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ দিন রাষ্ট্রপতির সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং তার সম্মানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন। আগামী ১৫ জুলাই সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই এবং বিডা’র যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ-শ্রীলঙ্কা বিজনেস সংলাপে অংশগ্রহণ করবেন। পরে তিনি শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!