1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ডিভোর্সের জন্য ক্ষমা চাইলেন তাহসান-মিথিলা - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
র‌্যাবের নতুন মহাপরিচালক গাইবান্ধার কৃতি সন্তান আহসান হাবীব পলাশ গোবিবন্দগঞ্জে দু’টি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বাড়িঘর লন্ডভন্ড গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের যোগদান পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ পবিত্র শবে কদর

ডিভোর্সের জন্য ক্ষমা চাইলেন তাহসান-মিথিলা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

 

সম্পর্ক আর বিচ্ছেদ- শব্দ দুটিই বেশ জটিল। কখন কার জীবনে কেমন করে আসবে তার বোধ হয় ঠিক ঠিকানা নেই। বিশেষ করে বিচ্ছেদ যখন হয় ঠাণ্ডা মাথায়, ভেবে চিন্তে- তখন প্রশ্ন ওঠে সম্পর্কের শুরু নিয়ে।

বিচ্ছেদের ঘোষণা দিয়ে তারকা জুটি তাহসান মিথিলার যৌথ স্ট্যাটাস এ প্রশ্নটিকে উসকে দিয়েছে বলা যায়। আগের দিন এই জুটির খুব কাছের একজনের স্ট্যাটাস থেকে অনলাইন নিউজপোর্টালগুলো তাদের ডিভোর্সের ওপর খবর প্রকাশ করে। মূল ধারার গণমাধ্যমগুলো অবশ্য বিষয়টি পর্যবেক্ষণে রাখে।

তবে সব দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটালো মিথিলা তাহসানের সেই যৌথ ঘোষণা। তারা আনুষ্ঠানিকভাবেই বিবাহবিচ্ছেদে যাচ্ছেন। এমন কথাই জানিয়েছেন ফেসবুকে। সেই সঙ্গে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। বলেছেন, এই কঠিন সময়ে ভক্তরা তাদের সঙ্গেই থাকবেন।

তাহসানের ভেরিফাইড পেইজে আজ বৃহস্পতিবার ( ২০ জুলাই) দুপুর দেড়টার পরেই একটি স্ট্যাটাস দেখা যায়। সেখানে  তাহসান ও মিথিলা বলেন, ‘অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে। গত কয়েক মাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম, কোনো চাপে না থেকে আলাদা থাকার। আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন। সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’ স্ট্যাটাসে আরো লেখা হয়, কঠিন সময়ে ভক্তরা আমাদের সঙ্গে সহানুভূতির সঙ্গেই থাকবেন বলে বিশ্বাস করছি।

সেই স্ট্যাটাসের শেষে লেখা আছে- Tahsan Khan and Rafiath Rashid Mithila.

মিথিলা তাহসানের বিচ্ছেদ যতটা না ভক্তদের কাছে কষ্টের, তার চেয়ে ভাবনার বিষয় তাদের দুজনের যৌথ স্ট্যাটাস। প্রেম বা সম্পর্ক যেমন করে দুজনকে কাছে টানে। বিচ্ছেদের সময়ও কি তাহলে যত্ন করে দূরে সরে যাওয়া হয়। হয়তো এটা একটা ভয়ঙ্কর সুন্দরও!

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!