1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে খুন

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন। অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হতা হতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) এটিএম শিফায়াতুল মাজদার সিফাত নিশ্চিত করেন।

নিহত আব্দুল মান্নান ঠাকুরগাঁও রোড ইসলাম নগর এলাকার মৃত তসির উদ্দিনের ছেলে ও আহত সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন শহরের আশ্রমপাড়া এলাকার মুকুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুদিন আগে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের ছোট ভাই সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব দত্তের সঙ্গে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে যুবলীগ নেতা সজীব দত্ত আব্দুল মান্নানকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল মান্নানকে দেখতে পেলে যুবলীগ নেতা সজীব দত্ত ও যুবলীগ নেতা শান্ত পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন আব্দুল মান্নানকে বাঁচানোর চেষ্টা করলে সজীব ও শান্ত তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আব্দুল মান্নান মারা যায়। গুরুতর জখম অবস্থায় ছাত্রলীগ নেতা জুম্মনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। খুনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে হাসপাতালে ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!