1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

জেরুজালেমে আল-জাজিরার অফিস বন্ধের ঘোষণা নেতানিয়াহুর

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক :

আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন ও ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের সংবাদ প্রকাশের জেরে আল-জাজিরা টিভি চ্যানেলের জেরুজালেম অফিস বন্ধের ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

বৃহস্পতিবার দেয়া তার ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতির ‘সঠিক খবর’ প্রকাশের একটি অন্যতম মাধ্যম বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

এক ফেসবুক স্ট্যাটাসে নেতানিয়াহু লিখেছেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জেরুজালেমে অবস্থিত আল-জাজিরার অফিস বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছি। কারণ এই টিভি চ্যানেলটি বিশৃঙ্খলা ও সংঘর্ষ ছড়িয়ে দিচ্ছে।’

দেশের সাধারণ আইনের মাধ্যমে আল-জাজিরার কার্যক্রম বন্ধ করা না গেলে নেসেটের মাধ্যমে নতুন আইন করে চ্যানেলটির জেরুজালেম অফিস বন্ধ করারও ঘোষণা দেন তিনি।

এদিকে ১৪ জুলাই আল-আকসা এলাকায় দুই ইসরাইলি পুলিশ নিহতের ঘটনায় নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে মসজিদটির প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসায় ইসরাইলি কর্তৃপক্ষ। পাশাপাশি মসজিদটিতে পঞ্চাশের নিচের বয়সী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।

এরপর গত শুক্রবার ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে প্রতিবাদরত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়। এ ঘটনার পর ওই দিনই পশ্চিম তীরে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে তিন বেসামরিক ইসরাইলি নিহত ও অপর একজন আহত হয়।

এ ঘটনায় বিশ্ব নেতারা ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগ্রাসনের প্রতিবাদে সরব হন। পরে আল-আকসা থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নেয় ইসরাইল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!