1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস

জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক বাণীতে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্থ-সবল জাতি গঠনে পরিবার পরিকল্পনা, মা, শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের সেবা অবকাঠামোসমূহের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও নিবেদিত হওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। প্রতি ৬ হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছি।

পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা প্রতিমাসে ৩০ হাজার স্যাটেলাইট ক্লিনিক এবং বাড়ি বাড়ি গিয়ে দম্পতি পরিদর্শনের মাধ্যমে পরিবার পরিকল্পনা এবং মা-শিশু স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিচ্ছেন।

এসব উদ্যোগের ফলে মাতৃ ও শিশুমৃত্যু হার হ্রাস পেয়েছে এবং পরিকল্পিত পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য সেবার পরিধি ও মান আরও বাড়ানো প্রয়োজন।

শেখ হাসিনা বলেন, প্রতিবছরের মত এবারও বাংলাদেশে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ফ্যামিলি প্লানিং : এমপাওয়ারিং পিপল, ডেভেলপিং নেশন্স’ (জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন) অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে মনে করি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!